গুগল ম্যাপস ট্রাফিক লাইটস

প্রকাশিত: 1:48 PM, September 6, 2020

গুগল ম্যাপস ট্রাফিক লাইটস

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট তাদের জনপ্রিয় পরিষেবা গুগল ম্যাপসে যুক্ত করেছে ট্রাফিক লাইটস দেখার ফিচার। কোন রাস্তায় গেলে সিগন্যালে পড়তে হবে- তা আগেভাগে ম্যাপ দেখেই বোঝা যাবে।

 

ফলে রাস্তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা। গত জুলাইয়ে পরীক্ষামূলকভাবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি দেখতে পারছিলেন। শুক্রবার অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করে গুগল।

 

ট্রাফিক লাইটসের ফিচারটি জাপানে কয়েক বছর আগে থেকেই সচল রয়েছে। বহুদিন থেকেই যুক্তরাষ্ট্রে ফিচারটি উন্মুক্ত করার অনুরোধ পেয়ে আসছিল গুগল। এখন থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ফিচারটি কাজ করবে।

 

গত মাসে কালার ম্যাপিং অ্যালগোরিদমিক টেকনিক যুক্ত একটি ফিচার আনে গুগল। এ আপডেটের ফলে শহর, বন, পর্বত ও মরু এলাকার পার্থক্য ম্যাপস দেখেই চেনা যাচ্ছে। ঘন বনাঞ্চলের রং দেয়া হয়েছে গাঢ় সবুজ। অল্প গাছপালা বা ঝোপঝাড় বোঝাতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ রং।

লন্ডন, নিউইয়র্ক ও সান-ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরের সড়ক দ্বীপ ও ফুটপাথও আলাদাভাবে চেনা যাচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30