হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে। আজ রোববার দুপুর থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না তারা। অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। জনপ্রিয় সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

 

ডাউন ডিটেক্টরের তথ্যে দেখা গেছে, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারীও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই বলছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকভাবে ব্যবহার করা না গেলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

 

এর আগে গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওইদিন সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হওয়া শুরু হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930