প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে কুখ্যাত ডাকাত ও আন্তঃজেলা ডাকাত সরদার ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আলমগীর কবির ও মডেল থানার সাহসী এস আই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে কলেজ রোড এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায়, বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুস মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া(৩৫) বর্তমানে হবিগঞ্জ আসর উপজেলার সুঘর গ্রামের বাসিন্দা।সে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে ডাকাতি ও আন্তঃজেলা ডাকাতদের নেতৃত্ব দিয়ে আসছে। ইদানিং বাহুবল উপজেলার কলেজ রোড এলাকা সহ বিভিন্ন স্থানে একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে, প্রতিটা ঘটনার সাথেই ফারুক মিয়ার যোগসূত্র রয়েছে, শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে বাহুবল কলেজ রোড এলাকায় আবারও সে ডাকাতির প্রস্তুতি নেয়, গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ। কলেজ রোড এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।শনিবার দুপুরে কুখ্যাত ডাকাত ও আন্তঃজেলা ডাকাত সরদার ফারুক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কুখ্যাত ডাকাত সরদার ফারুক মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে বাহুবল, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে, শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন বাহুবলবাসী নিরাপত্তার সার্থে পুলিশেরঅভিযান অব্যাহত রয়েছে।