নবীগঞ্জে বাবার নামের মাদ্রাসার ভবন দিয়ে আজীবনের জন্য সদস্য হলো সাংবাদিক পুত্র নয়ন

প্রকাশিত: 2:25 PM, October 9, 2020

নবীগঞ্জে বাবার নামের মাদ্রাসার ভবন দিয়ে আজীবনের জন্য সদস্য হলো সাংবাদিক পুত্র নয়ন
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জে বাবার নামে হযরত শাহ জালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় ভবন নির্মান করে দিল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন প্রশসংষীত কাজের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দাতাকারী নয়নকে উক্ত মাদ্রাসার জীবন সদস্য করে একটি সংবধনা অনুষ্টানের আয়োজন করেন।
নবীগঞ্জ উপজেলা দক্ষিণ দৌলতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের আমেরিকা প্রবাসা সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন তার বাবা মরহুম বাবা আব্দুল গফুর চৌধুরীর নামে একটি সংগঠন করেন। এবং এ সংগঠনের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ করোনাকালীন সময়ে অসহায় গরিব মানুষের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছেন। উক্ত প্রতিষ্টানে শিক্ষার্থীদের জন্য একটি ভবন নির্মান করে দেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে উক্ত মাদ্রাসা পরিদর্শন করেন এ প্রতিষ্ঠানে (ক্লাসরোম) ভবন দাতা। সবার সাথে পরিচয় পর্ব শেষে আছরের নামাজ পড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার সুপার মুজিবুর রহমানের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ আবু সাঈদ, হামদ পাঠ করেন, আকল হোসেন, নাত পাঠ পারেন, তামিম বিল্লাহ।
উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইকন এর সাধারণ সম্পাদক ও ইউএস ডটকম এর নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি লেচু মিয়া, উক্ত মাদ্রাসার কোষদক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য হাজী আব্দুল বাছিত, মাসুক মিয়া, নবীগঞ্জ রিপোর্টার্স  ইউনিটির সাধারণ সম্পাদক ও এনটিভির মহিবুর রহমান চৌধুরী তছনু, উক্ত মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান ও ফরিদ আহমদ। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি আব্দুল বাছিত, লেবু সরকার, জাতীয় অন লাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, শ্রমিক নেতা আব্দুল হালিম হৃদয়, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সামাদ আহমদ ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মিলাদ মাহফিল সহ বিশ্ববাসীর শান্তি কামনায় মেনাজাত করা হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসা অফিস কক্ষে নাস্তার ফাঁকে ক্লাসরোম দাতাকে আজীবনের জন্য সদস্য করেন।পরে শিরনী বিতরন শেষ মুহুতে মাগরিবের আজান হয়। এতে উক্ত মাদ্রাসার মসজিদে নামাজ শেষে অনুষ্টানের সমাপ্ত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30