নবীগঞ্জে কম্পিউটারে অশ্লীল ভিডিও রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 11:33 AM, October 12, 2020

নবীগঞ্জে কম্পিউটারে অশ্লীল ভিডিও রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের গান ডানলোডের পাশাপাশি কম্পিউটারে অশ্লীল ভিডিও পন্যগ্রাপি বিক্রিয় করছে আসছে যুবক ও মধ্য বয়সী লোকজনদের কাছে। খুজ নিয়ে জানাযায়, উপজেলার বিভিন্ন হাট বাজারের কম্পিউটারের মাধ্যমে এসব বিক্রয় হচ্ছে। এতে যুব সমাজ ধ্বংশের মূখে দাবিত হচ্ছে। এসব  রাখার অপরাধে রবিবার মোবাইল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও কম্পিউটার সিপিউ সরকারের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে।
দেশে ধর্ষণের হার বৃদ্ধিতে বিভিন্ন জায়গায় অশ্লীল ভিডিও বিক্রি ও সরবরাহ করে রাখছে, এমন বিষয়াদি রুখতে উপজেলার ফার্মবাজারে একটি কম্পিউটারের দোকানে অশ্লীল ভিডিও বিক্রি, পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে হাতে নাতে আব্দুল মালিকের পুত্র মামুন মিয়া (১৮) কে ১৮৬০ দন্ড বিধি এর ২৯২ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অশ্লীল ভিডিও ধারণকৃত কম্পিউটার সিপিইউ সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়েছে।
এসময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ।পরে উপজেলার বিভিন্ন দোকানে এসব অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সতর্কবার্তা প্রদান করা হয়। এবং এমন অপরাধে আরও কঠিন শাস্তি প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30