প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাসকে বদলি করা হয়েছে। বুধবার ওসি তদন্তকে বদলি করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
জানাযায়, সিলেট কোম্পানিগঞ্জ বিষ্ণুপুর গ্রামের কৃতিসন্তান উত্তম কুমার দাস।তিনি গত আগষ্ট মাসের ১৮ তারিখ ২০১৯ইংরেজীতে হইতে ২১ অক্টোবর ২০২০ইংরেজী পর্যন্ত নবীগঞ্জ থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন।
নবীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় তিনি দাঙ্গা, হাঙ্গামা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং করোনা মহামারিতে নিরলসভাবে পরিশ্রম করেছেন। ওসি তদন্ত উত্তম কুমার দাসেকে হবিগঞ্জ জেলার মাধবপুর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আজিজুর রহমান।