সিলেট |
প্রকাশিত: 6:02 PM, October 31, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গাছ কেটে কিশের শত্রুতা! হবিগঞ্জের নবীগঞ্জে শত্রুতা মেটাতে রাতের আধারে কে বা কাহারা ৫ শতাধিক গাছের চারা কর্তন করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার বাড়ীতে প্রায় ১৩ একর ভুমিতে মাছের ফিসারীর চারদিকে লাগানে হয় প্রায় ৫ শতাধিক বিভিন্ন জাতের চারা রােপন করেন।
গত সোমবার রাতের আধারে কে বা কাহারা গাছের সব চারা গুলো কেটে ফেলে দেয়। পরদিন সকালে বাড়ীর লোকজন তা দেখে হতভম্ব হয়ে যান। এতে এবং বাড়ীর মালিক নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার পুত্র শাহিনুর রহমান অভি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধরন ডায়েরী করেন।
এলাকার লোকজন বলেন, রাতের আধারে গাছের চারা কেটে ফেলে এ কেমন শত্রুুতা করল দুস্কৃতিকারীরা। এটা কোন ধরনের কান্ড? প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন ঐ এলাকার লোকজন।