নবীগঞ্জে মাসব্যাপি মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: 12:17 PM, November 2, 2020

নবীগঞ্জে মাসব্যাপি মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ বিশেষ সারাদেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে “গ্রাম হবে শহর“ বাস্তবায়নের লক্ষে একসেস টু ইনফরমেশন (A2i), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর“ স্লোগানকে সামনে রেখে ও  ডিজিটাল সেন্টার এর ১০ম বর্ষপুর্তি উদযাপনের জন্য সারা দেশে মুজিব শর্তবর্ষকে স্বরনীয় করে রাখতে সরকারী ও বেসরকারি ই-সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা ও জনগনকে অবহিত করার জন্য এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে। জনগনের কষ্ট ও দুর্ভোগ লাঘবের লক্ষে নিকটস্থ ডিজিটাল সেন্টার হতে বিভিন্ন ই-সেবা গ্রহন করতে পারবেন।
যেমন, বিমান টিকেট, ই-চালানের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, ই-পাসপোর্ট, ই-নামজারী, ই-পর্চা, অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধ আবেদন, রেমিটেন্স গ্রহন, ব্যাংকি লেনদেন, ই-টিকেটিং, অনলইনে পন্য কেনা বেচা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরাম নবীগঞ্জ উপজেলার সহযোগিতায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কেক কেটে উদ্ভোধন করা হয়। গতকাল ১ নভেম্বর সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে ও দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মুনসুর আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন রানা।
এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রোগ্রামার রুহুল কুদ্দুসসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সহ নবীগঞ্জ উপজেলার ১৩টি ও উপজেলার ১টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30