প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে গরু চুরি, ঈদগাহ মাঠের পাশে জবাই করে চামড়া পেলে গোস্তো নিয়ে পালিয়ে যায় চোরের দল, ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামের প্রবাসী উস্তার মিয়া ও বাচ্চু মিয়ার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তারা শেষ রাতে ঘুম থেকে উঠে পাশের ঘরের দরজা খোলা দেখতে পায়। এসময় পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে দেখতে পান,ঘরে থাকা গাভী গরুটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। তারা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে গরুটি না পেয়ে বাড়িতে চলে যান।কিন্তু সকাল বেলায় গরুর চামড়া ও পা-গুলো চন্দনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে দেখতে পান পথচারী লোকজন,খবর পেয়ে বাচ্চু মিয়া ও উস্তার মিয়ার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাদের চুরি হওয়া গরুর চামড়া ও পা-গুলো দেখতে পায় তারা।এ ঘটনায় বালিচাপড়া ও আশপাশের এলাকায় এক অজানা আতংক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বাসিন্দারা জানান, তাদের এলাকায় এ ঘটনা নতুন কিছু নয়,তারা চোর ডাকাতদের ভয়ে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঐ এলাকার চিহ্নিত চোর ডাকাতরা রাতের বাদশা হয়ে গায়ে হাওয়া লাগিয়ে প্রকাশে গুড়ে বেড়াচ্ছে। এসমস্ত চোর ডাকাতদের বিরুদ্ধে কেউ যদি মুখ খোলে কোন কথা বলে, তাহলে তাদের ও পরিবারের উপর নেমে আসবে অশান্তির আগুন,এ নিয়ে বালিচাপড়া ও চন্দনিয়া এলাকায় একাধিক বিচার সালিশ বসলেও কোন কাজ হয়নি, উল্টো চোর ডাকাতদের দলই শক্তিশালী হয়ে উঠে। তারা বলেন, এ পর্যন্ত একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত চোর ডাকাতদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও স্থানীয়ভাবে জোরালো কোন পদক্ষেপ বা ভূমিকা না নেয়ায় তারা সক্রিয় হয়ে উঠেছে।
এলাকাবাসী বলেন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, থানা পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নিলে এলাকায় একের পর এক ঘটনা ঘটতেই থাকবে, তারা বলেন আমরা নিরাপত্তা চাই, স্থানীয় কয়েকটি গ্রামের বেশির ভাগ মানুষ প্রবাসে থাকার কারণে এমন ঘটনা ঘটাচ্ছে চোর ডাকাতদের দল।