মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হওয়ায় মোটর সাইকেল শ্লোডাউন ও পথ সভা

প্রকাশিত: 11:35 AM, November 21, 2020

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হওয়ায় মোটর সাইকেল শ্লোডাউন ও পথ সভা

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শ্লোডাউন দিয়ে তাদের নেতা আব্দুল মুুুুকিতকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তন আব্দুল মুকিত চৌধুরী নির্বাচিত হয়ে নবীগঞ্জস্থ তার বাসায় আসার খবরে পেয়ে বিকাল ৩টার সময় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে নেতাকর্মী ও শুভাকাংখিরা জড়ো হন। পরে বিকাল সাড়ে ৩টার সময় ঢাকা থেকে আউশকান্দিতে আসার পর সকলের প্রাণপ্রিয় নেতাকে ফুল দিয়ে বরন করেন। এবং আউশকান্দি ফুলকলির সামনে এক পথ সভায় নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বক্তব্য রাখেন।

 

 

পরে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর থেকে মোটরসাইকেল শ্লোডাউন দিয়ে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্টিত হয়। উক্ত পথসভায় নবীগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উজ্জল সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট গতি গবিন্দ্র দাশ, এডভোকেট কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ নিলু, রেজভী আহমেদ খালেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ জীবন ও কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুুুল মুুুহিত চৌধুরী সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আব্দুল মকিত চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন, আমরা যুবলীগ কর্মী যারা আমরা কখনঐ মদকের সাথে জড়িত থাকব না। যদি কারো বিরোদ্ধে প্রমান পাওয়া যায় সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30