বাহুবল থানা পুলিশের উদ্যোগে চুর,ডাকাত ও মাদক প্রতিরোধ টিম গঠন

প্রকাশিত: 8:08 PM, November 27, 2020

বাহুবল থানা পুলিশের উদ্যোগে চুর,ডাকাত ও মাদক প্রতিরোধ টিম গঠন

প্রতিনিধি/বাহুবলঃঃ

বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে চোর ডাকাত, জুয়াড়ী ও মাদক প্রতিরোধ টিম গঠন করা হয়েছে, বাহুবল,নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবিরকে প্রধান করে ৮/১০ জনের একটি টিম গঠন করা হয়।

 

 

এই টিমের নেতৃত্বে ধারাবাহিক ভাবে বাহুবল উপজেলার প্রতিটা ইউনিয়ন ও পাড়া মহল্লায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। বৃহস্পতিবার এএসপি সার্কেল পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় চুর,ডাকাত, জুয়াড়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

 

 

থানা পুলিশের পক্ষ থেকে,বাহুবলবাসীর নিরাপত্তার স্বার্থে চুর,ডাকাত, জুয়াড়ী,মাদকসেবী ও অবৈধ মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে বাহুবল মডেল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন সচেতন মহলের লোকজন।বাহুবলবাসীর আশা ও প্রত্যাশা অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে চুর,ডাকাত,জুয়াড়ী ও মাদকসেবীরা আত্মগোপনে যাইতে বাধ্য হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30