ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন লন্ডন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: 9:45 PM, February 10, 2020

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন লন্ডন প্রবাসী বাংলাদেশিরা

লন্ডন অফিসঃঃ

লন্ডনে থেকেও বাংলাদেশে ভোটার হওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারী থেকে এর কার্যক্রম শুরু হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

বুধবার লন্ডনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করবেন সিইসি। তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্রাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন’ শীর্ষক সভায় যোগ দেবেন বলে জানা গেছে।

 

১২ ফেব্রুয়ারী লন্ডনে থেকেও বাংলাদেশে ভোটার হওয়ার  এর কার্যক্রম উদ্বোধনের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা পরবর্তীতে সিইসি আগামী ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন।  ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031