সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
লন্ডন অফিসঃঃ
লন্ডনে থেকেও বাংলাদেশে ভোটার হওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারী থেকে এর কার্যক্রম শুরু হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার লন্ডনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করবেন সিইসি। তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি লন্ডনে ‘ভেলিডেশন মিটিং অন নিউ বেস্ট প্রাকটিস গাইড অব কমনওয়েলথ লেজিসলেটিভ অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল ফাইন্যান্স রেজুলেশন’ শীর্ষক সভায় যোগ দেবেন বলে জানা গেছে।
১২ ফেব্রুয়ারী লন্ডনে থেকেও বাংলাদেশে ভোটার হওয়ার এর কার্যক্রম উদ্বোধনের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা পরবর্তীতে সিইসি আগামী ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি সিইসি দেশে ফিরবেন।