হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ১

প্রকাশিত: 8:38 PM, December 4, 2020

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ১

প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকার তিতারকোনা (চারগাঁও) নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়,নিহত আরশাদ আলী মিরপুর এলাকার আব্দাপটিয়া (চারগাঁও) গ্রামের মৃত সফর আলীর ছেলে।তিনি দীর্ঘদিন যাবত মিরপুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আরশাদ আলী মিরপুর বাজারের একজন মুদি ব্যবসায়ী।

 

 

তিনি সকাল ১১টার দিকে দোকানের কাজ শেষ করে একই গ্রামের ইনসান মিয়া নামে এক ব্যক্তির জানাযার নামাজে শরীক হওয়ার জন্য বাইসাইকেল যোগে নিজের গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সিটকো গ্যাস পাম্পের কাছে পিছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে তাকে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন,পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30