বাহুবলে কুখ্যাত দুই চোর গ্রেফতার চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার

প্রকাশিত: 12:10 PM, December 14, 2020

বাহুবলে কুখ্যাত দুই চোর গ্রেফতার চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার
প্রতিনিধি/বাহুবল::
হবিগঞ্জের বাহুবলে কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার বাহুবল মডেল থানায় চুরির মামলা রুজু হওয়ার ২ ঘন্টার মধ্যে কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় মডেল থানা পুলিশ। জানা যায়, বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের ধামছড়া এলাকার ধীরেন গোয়ালার দোকান থেকে গত বৃহস্পতিবার রাত ১০ টা হতে রাত ১১টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা প্রায় সাড়ে তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ধীরেন গোয়ালা বাদী হয়ে বাহুবল মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন, মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় এস আই মোস্তাফিজুর রহমানকে, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান।
চুরির মামলা রুজু হওয়ার পর বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের দিকনির্দেশনায় এস আই মোস্তাফিজুর রহমান একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই ঘন্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত প্রকৃত আসামী দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা হলেন বৃন্দাবন চা বাগান এলাকার বুদনা সাঁওতালের ছেলে আকাশ সাওতাল (১৮) অক্ষয় সাঁওতালের ছেলে মিঠুন সাওতাল (২৪) তারা দু’জনই বৃন্দাবন চা-বাগান এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
 এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, ধীরেন গোয়ালা বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন, মামলা রুজু হওয়ার দুই ঘন্টার মধ্যেই আমরা ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30