নবীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের অভিযান

প্রকাশিত: 3:45 PM, December 18, 2020

নবীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের অভিযান
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদক সেবী জুয়ারী, চোর- ডাকাত, ছিনতাই প্রতিরোধ টিমের সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে নবীগঞ্জ বাহুবলে অভিযানের অংশ হিসেবে এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে  এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্বদেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।ইনাতগঞ্জ ইউনিয়নে অপরাধ চক্রের সাথে জড়িদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ককতামূলক হুশিয়ারি দিয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী তাদের উদ্যোশ্যে বলেন, যারা মাদক, চোরি ডাকাাতি, ছিনতাইকারী সহ অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদেরকে সচেতন হতে হবে।
অন্যতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জনসম্মুখে জনসাধারনকে অপরাধের সাথে যারা জড়িত তাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবানও জানান। কারন জনগনের সহযোগিতার মধ্য দিয়েই অপরাধকে নির্মুল করা সম্বব।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামছুদ্দিন খাঁন, এসআই শাহজাহান আহমেদ, এসআই সাঈদ আহমেদ, এসআই হানিফ, এএসআই রাজ্জাক, এএসআই সিরাজ, এএসআই হান্নান, এএসআই আব্দুস সামাদ আজাদ, এএসআই লোকেশ দাশসহ একদল সঙ্গীয় পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30