প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
নবীগঞ্জের এক মাদক বিক্রেতা ও একাধিক মাদক মামলার আসামী মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে ২২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ির পুলিশ৷ শুক্রবার দিবাগত রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ একদল সঙ্গীয় পুলিশের একটিদল বাজারের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
এতে নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মৃত লেফাস মিয়ার পুত্র চিহ্নিত ইয়াবা বিক্রেতা ও এলাকার মাদক সম্রাট নামে খ্যাত জাবেদ মিয়া ওরপে চাম্পা (৪০)কে শেরপুর বাজার কলি হোটেলের সামন থেকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় যায়, গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা চাম্পা মাদক মামলায় অনেকবার জেল হাজতে গিয়েছে। মাদক মামলায় গত মাসে জেল হাজতে থাকার পর বেরিয়ে আসে। কিন্তু হাজতে যাওয়ার পরেও মাদক ব্যবসা কিছুতেই ছাড়েনি। মাদক ব্যবসা যেনো তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
স্থানীয় সূত্রে আরও জানায়- গ্রেফতার হওয়া চাম্পাকে পুলিশ কয়েকবার মাদক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। প্রত্যেকটি মামলায় গ্রেফতারের পর ২/৩ মাস পরেই জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
এব্যাপারে- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ মাদক বিক্রেতা গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা চাম্পার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান- শেরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।