প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৪ জেলার সমন্নয়ে গঠিত সংগঠন মায়াবী সংগীতালয় একাডেমীর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টার সময় একাডেমীর সহ সভাপতি নাজমূল হক চৌধুরী পলাশ ও সাধারন সম্পাদক বুলবুল আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উক্ত সংগঠনের সভাপতি বাউল মোঃ লেবু সরকার।
এ সংগঠনের কার্যক্রম ও সংগীত চর্চায় সুনাম অর্জন করায় একাডেমির সদস্যদের সংগীত ও ক্রীয়া প্রেমিক রাজিব চৌধুরী (জেক) লগু সম্ভলিত ২০টি গেঞ্জি উপহার দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি তাজুদ মিয়া, সুনু মিয়া, রাজিব চৌধুরী (জেক), সহ সভপতি পলাশ চৌধুরী, সাধারন সম্পাদক বুলবুল আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক পেডিস রোমন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক লিটন মিয়া, ক্রীয়া বিষয়ক সম্পাদক মোঃ তুহিন মিয়া,
পরিবেশ বিষয়ক সম্পাদক হুমাউন কবির, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহশিন আহমদ, আব্দুল আলী, জুয়েল আহমদ ও তাহের মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মধ্য রাত পর্যন্ত সিলেটের বিশিষ্ট বাউল শিল্পীদের গান পরিবেশন করা হয়।