বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পিরানহা মাছ জব্দ

প্রকাশিত: 12:06 PM, January 6, 2021

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পিরানহা মাছ জব্দ
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায়(৪০)কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।পরে মাছগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা মাছ বলে বিক্রি করছে হারুন মিয়া নামে এক ব্যক্তি,মঙ্গলবার ৫ জানুয়ারী বিকাল ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্নানঘাট মাছ বাজারে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।
এসময় বিষাক্ত পিরানহা মাছ বিক্রয় করতে দেখা যায় হারুন মিয়া নামে এক ব্যক্তিকে।সে স্থানীয় স্নানঘাট বাজারে এই সকল বিষাক্ত পিরানহা মাছ রূপচাঁদা মাছ বলে বেচাকেনা করতে থাকে। এসময় এই বিষাক্ত পিরানহা মাছ বিক্রির অপরাধে দক্ষিণ স্নানঘাট গ্রামের আসাদুল্লাহ মিয়ার ছেলে আড়তদার হারুন মিয়া (৪০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানা করা হয়, এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পিরানহা মাছের ক্ষতিকর দিক সম্পর্কে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে অবগত
করা হয়। এসময় উপজেলা প্রশাসন প্রায়(৪০)কেজির মত পিরানহা মাছ জব্দ করে প্রশাসন।বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত নিষিদ্ধ পিরানহা মাছগুলি গর্ত করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা। দন্ডাদেশটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30