বঙ্গবন্ধুর স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন : জলবায়ু মন্ত্রী

প্রকাশিত: 7:30 PM, January 6, 2021

বঙ্গবন্ধুর স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন : জলবায়ু মন্ত্রী

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

গ্রামাঞ্চলের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নানান সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। গৃহ ও ভূমিহীন অসহায় হতদারিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সরকার নিজ অর্থায়নে খাস ভুমিতে বাড়ি-ঘরের নির্মান কাজ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ দেশের জন্য এক বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস।

 

অতীতের কোনো সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বা সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নিয়মিত ভাতা প্রদান করছে ও ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সুধি সমাবেশে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

 

এতে আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী সহ আরো অনেকই।

 

সুধি সমাবেশের পূর্বে কুর্শি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান ও গীতাপাঠ করেন, অমেলেন্দু সূত্রধর।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বিগত জোট সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল ৩ হাজার মেগওয়াট আর বতর্মান আওয়ামীলীগ সরকারের আমলে তা ২৪ হাজার মেগওয়াটে উন্নীত করণ করা হয়েছে।

আগামী ২০৪১ সালে ৪০ হাজার মেগওয়াটের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, বর্তমানে পূর্বে দেশের মাথাপিছু আয় ছিল ৫শ ডলার বর্তমানে তা ২হাজার ডলারে উন্নীত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৩৬ কোটি বই এক যুগে বিতরণ করাসহ ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন । দেশের উন্নয়ন ব্যাহত রাখতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই সরকারের লক্ষমাত্রা নির্ধারণ বাস্তাবায়ন হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30