নবীগঞ্জ সড়কে রক্তাক্ত অবস্থায় ব্যাক্তির লাশ উদ্ধার !

প্রকাশিত: 5:42 PM, January 21, 2021

নবীগঞ্জ সড়কে রক্তাক্ত অবস্থায় ব্যাক্তির লাশ উদ্ধার !

বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ

নবীগঞ্জের ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কেরর রক্তাক্ত মরাদেহ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের (বড় বাড়ির) মরহুম আবুল কালাম আজাদের বড় পুত্র মোঃ আলমগীর মিয়া গতকাল বুধবার ভোর রাতে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইন্সেপেক্টর সামছুদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। উক্ত ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ- বাহুবল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শনে আসেন। আলমগীর মিয়ার এ মর্মাতিক মৃত্যুতে তার বাড়ি ও আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

 

 

এ ব্যাপারে নিহত আলমগীর এর ভাই রুনেল সাথে কথা হলে তিনি জানান, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে যায় ঘাতকরা। আমার ভাইকে হত্যা করে লাশ রাস্তার পাশে পালানোর কারণ হলো যাহাতে বুঝা জায় এটা একটা রোড এক্সিডেন্ট। তিনি আরো জানান, তার ভাই বেগমপুর গ্রামে একটি বাড়িতে প্রতি দিন যাওয়া আশা করতেন।

 

 

 

কিন্তু উক্ত দিন রাতে তিনি ওই বাড়িতে যান। আর বাড়িতে জীবিত অবস্থায় ফিরে আসেন নি। যেভাবে রাস্তায় আমার ভাইয়ের লাশ ফেলে রাখা হয়েছে। তা কোন এক্সিডেন্ট হতে পারে না। আমার ভাই’য়ে শুধুমাত্র মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। যদি সড়ক দূর্ঘটনা হতো তাহলে শুধু মাথায় আঘাত নয় সম্পূর্ণ শরীরে একাধিক স্পট থাকত। আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমরা ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

 

 

এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ মোঃ সামছুউদ্দিন এর সাথে  যোগাযোগ  করা  হলে তিনি বলেন, রাতে কোন অজ্ঞাতনামা গাড়ী হয়তো থাকে চাপাদিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার শরীরের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে। আমরা ধারানা করছি এটা একটি সড়ক দুর্ঘটনা। তবে, নিহতের পরিবার যদি মামলা দায়ের করেন, তাহলে সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। আমরা ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বুঝতে পারবো এটা পরিকল্পিত হত্যা নাকি সড়ক দুঘটনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30