সিলেট |
প্রকাশিত: 12:03 PM, January 24, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে ২৫টি পরিবারের লোকজন আর অন্যের বাড়িতে থাকতে হবেনা। তারা সরকারের পক্ষ থেকে স্বপ্নের রাজ প্রাসাদ পেয়েছেন।যারা পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে দিন রাত কাটতেন। এ ধরনের জমি এবং গৃহ পাওয়া ছিল যাদের কাছে স্বপ্ন।
সেই স্বপ্ন বাস্তবায়নে এমন ভূমিহীন ও গৃহহীন মানুষের আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন ‘মাদার অব হিউমিনিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঐতিহাসিক ও বিরল সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নবীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ২৫ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।গতকাল শনিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের নিকট নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয় ।
গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২৫টি ঘর নির্মিত হয়েছে। বরাদ্দকৃত বাকী ঘরও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্বে নবীগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, চেয়ারম্যান আবু সাঈদ ( এওলা মিয়া), প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম মিয়া তালুকদার প্রমূখ।