আউশকান্দিতে হেপি কম্পিউটারের দোকান ভেঙ্গে দুই লক্ষ টাকার মালামাল চুরি

প্রকাশিত: 12:27 PM, February 8, 2021

 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জের প্রাণকেন্দ্র ঢাকা- সিলেট মহা সড়কেরআউশকান্দি হীরাগঞ্জ বাজার। মধ্য বাজারস্থ হেপী কম্পিউটার অবস্থিত। তারা দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ ভোর রাতে দোকানের ভালা ভেঙ্গে প্রয়োজনীয় জিনিস পত্র, নগদ টাকা সহ প্রায় দুই লক্ষাধীক টাকার মালামাল নিয়ে একটি গ্যাস সিলিন্ডারের ফিকআপে করে নিয়ে চম্পট দেয়।
খুজ নিয়ে জানাযায়, উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার একটি ব্যবস্ততম এলাকা। এখানে দেশের বিভিন্ন জেলার মানুষ বাসা- বাড়ি ও কনোনিতে বসবাস করে আসছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য কয়েক দিন পর পরই বাজারের একেক ব্যবসা ও বাসা বাড়িতে চুর ডাকাতরা হানা দিচ্ছে। কারো গরু, কারো জিনিসপত্র সহ আবারও চুর, ডাকাত ও মাদক বিক্রেতাদের আনাগুনা বেড়ে গেছে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এরই দ্বারাবাহীকতায় আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার হেপী কম্পিউটারে গতকাল ৭ ফেব্রুয়ারি ভোর ৫ ঘটিকায় সময় দোকানের তালা ভেঙ্গে প্রায় দুই লাখ টাকার মালামাল ফিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। হেপী কম্পিউটারের ডান পাশে বেঙ্গল ফুড ও বাম পাশে রয়েছে মৌলা বিতান।
এ ঘটনার সময় শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় দু’তলায় অবস্থারত বেঙ্গল ফুডের কর্মচারীদের। ঘর থেকে বের হয়ে তারা উপর থেকে দেখতে পায় হেপী কম্পিউটারের সামনে একটি গ্যাস সিলিন্ডারের ফিকআপ ভ্যান দাড়ানো। এবং হেপি কম্পিউটারের মালামাল গাড়িতে তুলতেছে। তখন উপর থেকে তারা চিৎকার করলে ফিকআপটি সাথে সাথে মালামাল নিয়ে চম্পট দেয়। মৌলা বিতানের সি সি ক্যামেরায় ৩জন মানুষকে দেখা যায়। তবে, তাদের মুখ দেখা যায় নাই। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখন পর্যন্ত থানা পুলিশ মালামাল বা কোন চুরকে ধরতে পারেন নি। এ নিয়ে এলাকায় চুর আতংক বিরাজ করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30