সিলেট |
প্রকাশিত: 9:18 PM, March 7, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
বাহুবল মডেল থানা পুলিশ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,রবিবার ৭ই মার্চ বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও এস আই মোস্তাফিজুর রহমানের পরিচালনায় থানার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জ সংসদীয় আসনের সাংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি, উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী,জেলা তাঁতি লীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী,উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি,মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফ উদ্দিন লিয়াকত,এম সামছুউদ্দিন,সাংবাদিক পুলিশ ও বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অনুষ্ঠানে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। উক্ত আলোচনা সভায় ৭ই মার্চ উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি বিভিন্ন বক্তারা। সভা শেষে প্রধান অতিথির কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়। # জুবায়ের আহমেদ, বাহুবল,হবিগঞ্জ।