বাহুবলে ভাগ্নানে মামার বসতঘর ভাংচুর ও পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত: 10:03 PM, March 15, 2021

বাহুবলে ভাগ্নানে মামার বসতঘর ভাংচুর ও পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রতিনিধি/বাহুবলঃঃ

বাহুবল উপজেলার পুটিজুরীতে রাতের আঁধারে ভাগ্নারা কর্তৃক মামার বসতঘর ভাংচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার যাদবপুর গ্রামে। জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের মনর খাঁ, গত এক বছর পূর্বে তার ভাগনা সাহেব আলীর কাছ থেকে ১লাখ ৪০ হাজার টাকা ব্যবসার জন্য কর্জা নেন।

 

 

তিনি সময়ে সময়ে ব্যবসার লাভের অংশের টাকা ভাগনাকে নিয়মিত দিয়ে আসছেন, কিন্তু গত ১৩ই মার্চ দিনদুপুরে ভাগনা সাহেব আলী, হবিব উল্লাহ, রনি,জনি, মোস্তাক মিয়া ও তাসলিমাকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে মনর খাঁর বসতঘর ভাংচুর করে, এসময় মনর খাঁ ও তার পরিবারের লোকজন তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে মারধোর করে সাহেব আলী ও তার লোকজন, বিষয়টি শুনে স্থানীয় ওয়ার্ড মেম্বার আয়মন আলী সহ কয়েকজন মুরুব্বি শালিস বিচারে মিমাংসার উদ্যোগ নেন।এরই মধ্যে ১৪ই মার্চ গভীর রাতে মনর খাঁর বসতঘরের মালামাল আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় ভাগনারা।

 

 

বিষয়টি মনর খাঁ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুরুব্বিদের জানিয়ে ১৫ই মার্চ বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন,সোমবার বিকেলেই মনর খাঁ নিজে ও তার পরিবারের নিরাপত্তার জন্য তিনি বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। থানার অভিযোগের বিষয়টিও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30