কবে চালু হচ্ছে ফেসবুক বলতে পারছে না বিটিআরসি

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

তিনদিন ধরে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কবে সচল হবে তা জানাতে পারছে না বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-বিটিআরসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ফেসবুক কর্তৃপক্ষ গত  শনিবারই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা, ‘বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে’ এবং আশা করছে যে, ‘দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে’।

 

 তবে এর দুদিন পরেও পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। বিবিসির খবরে আরো বলা হয়, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

 

কেন ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন – বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে’। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।বিবিসিকে সুব্রত রায় বলছেন, “চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31