সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০০ মানুষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
তাইওয়ানের ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে সিএনএন জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। বাকিদের উদ্ধারে ফায়ার ব্রিগেডের সঙ্গে সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয়রা।দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাড়ে ৩শ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিলো ট্রেনটি। কিন্তু হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই এই দুর্ঘটনা ঘটে। দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। আর এতেই হতাহত হয় প্রায় দেড়শ মানুষ।