ওয়ান ন্যাশন ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা অনুষ্ঠানে

প্রকাশিত: 4:10 PM, April 6, 2021

ওয়ান ন্যাশন ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা অনুষ্ঠানে

 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের লাখাই উপজেলার লুকরা ইউনিয়নের আশেরা উচ্চ বিদ্যালয়ে ওয়ান ন্যাশন ইউকে কর্তৃক আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির শুরু হয়েছে। চক্ষু চিকিৎসা শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ৫শ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৫৬ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।

 

বৃহস্পতিবার সকাল ৯টায় হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় বিনামূল্যে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ সাহেদুল হাসান, ডাক্তার অপু রায় ও মোঃ ইব্রাহীম সহ আরো চিকিৎসক গন।উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে শাহীন মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও তানবির চৌধুরীর পরিচালনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হোসেন চৌধুরী।

 

এতে সার্বিক সহযোগীতা করেন, শেখ করিমউল্লা ইসলামিক ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জহিনুর রহমান, লেস্টার ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান আলিফ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দিলদার হোসেন, জামিউল হক, সান্তনী, কাজী নাঈম, ইব্রাহিম, শামেল, রুমন, মোশায়েল, সোহাগ, জরিপ, লোকমান কাজী রাহী সহ আশপাশ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান বুরহানপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল হবিগঞ্জ এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে।

 

সভা অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তাই মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করতে না পারায় নানা রোগে ভুগে থাকেন। চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের যত্ন নিতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

 

এ ব্যাপারে আয়োজকদের সাথে আলাপকালে তারা জানান, এ বছর রোগীর সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আমরা ওয়ান ন্যাশন ইউকে ট্রাস্ট চক্ষু সেবার পাশাপাশি গৃহ নির্মাণ, রিকশা বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30