নবীগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: 1:12 PM, April 10, 2021

নবীগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

 

নবীগঞ্জ উপজেলায় করোনার ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহনের ৫ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন করগাওঁ ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি শাহ এমরান আলী (৬৫)। তিনি শেরপুর গ্রামের মৃত হাজী রজব আলীর পুত্র। এছাড়া গত ২৪ ঘন্টায় নবীগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ জন নবীগঞ্জ শহরের মধ্য বাজার এলাকার বাসিন্দা। গত ৬ এপ্রিল ৯ জনের নমুনা পরিক্ষা করা হয়।

 

এরমধ্যে গতকাল শুক্রবার বিকালে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।জানাযায়, মৃত শাহ এমরান আলী মৃত্যুর প্রায় ৫ দিন আগে করগাওঁ ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেন। এর কিছুক্ষনের মধ্যেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে। তার অবস্থার অবনতি ঘটলে রাত ২ টায় পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

 

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্রা ৭ ঘটিকার সময় শাহ এমরান আলী মৃত্যুর খুলে ঢলে পড়েন। এদিকে মহামারি করোনার ব্যাপকতা বৃদ্ধি পেলেও নবীগঞ্জে অনেকেই স্বাস্থ্য বিধি মেনে চলছেন না।

 

এ ব্যাপারে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সর্তকতা মুলক প্রচারনায় লিফলেট বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।এ সময় তিনি মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানাও করেন। শাহ এমরান আলীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার তালতো ভাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30