সিলেট |
প্রকাশিত: 2:09 PM, May 1, 2021
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফ্রান্সে মহামারি করোনাভাইরাসের ভারতীয় ধরনে তিনজন আক্রান্ত হয়েছে। এই প্রথম দেশটিতে ভারতীয় ধরনের সংক্রমণ শনাক্ত হলো। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের আঞ্চলিক স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নওভেলে-অ্যাকুইটেইন ডিপার্টমেন্টের স্বাস্থ্য সংস্থার পরিচালক বেনোইট এলেনবুডে এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, ভারত থেকে ফেরা এক নারীর দেহে যে করোনার সংক্রমণ ঘটেছে ‘তা মহামারি এই ভাইরাসের ভারতীয় ধরন বলে আমরা চিহ্নিত করেছি।
প্রথম ভারতীয় ধরন ধরা পড়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ওই নারীর। সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। গত বুধবার এ তথ্য নিশ্চিত করে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত বাকি দুজনও করোনার ভারতীয় ধরন নিয়ে ফ্রান্সে যান। তারা দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বাসিন্দা।