নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১

প্রকাশিত: 12:02 PM, May 24, 2021

 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের সংঘর্ষে দিলবার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এতে উভয়পক্ষের আরো আহত হয়েছেন অর্ধশতাধিক লোক।

 

ওই গ্রামের আব্দুস শহিদের পুত্র নিহত দিলবার হোসেন।রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ সংর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে আরো জানাযায়, গত কয়েকদিন পূর্বে স্থানীয় ফুটবল খেলার মাঠে বাকবিতন্ডা বাঁধে একই গ্রামের শাকিল ও নবেল নামে দুই যুবকের মধ্যে।

 

এরই জের ধরে সংঘর্ষের সুত্রপাত শুরু হয়। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।এতে আশংকাজনক আবস্থায় ৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আহতরা হলেন, কামাল মিয়া (৪৫), আব্দুল বাছিত (৪০), রিপন মিয়া (৩০), আব্দুল মমিন (৩০), জাকির হোসেন (২৭), সুমন মিয়া (২২)। অপর আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।এখনো নিহতের পরিবারের পক্ষ কোন অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30