সিলেট |
প্রকাশিত: 12:04 PM, May 27, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে পারাবত টেইনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া(১৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে, ঘটনাটি ঘটেছে ২৬মে বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাউধগাও এলাকার রেললাইনে। পুলিশ সূত্রে জানা যায়,বুধবার বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে পারাবত টেইনটি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের
উদ্দেশ্যে চেড়ে আসে,এসময় পারাবত টেইনের ছাদে উঠে আসছিলো কয়েকটি ছেলে, তারা বাহুবল উপজেলার রাউধগাও এলাকায় পৌঁছামাত্রই রেললাইনের উপরে থাকা একটি তাঁর মোঃ আতিক মিয়ার গলায় পেচিয়ে যায়, এসময় চলন্ত টেইন থেকে সে নিচে পড়ে যায়, আতিক মিয়ার সহপাঠীরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নেমে ঘটনাস্থলে এসে আতিক মিয়ার উদ্ধার করে রাস্তার পাশে রেখে কান্নাকাটি শুরু করে, এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই ফারুক আহমেদ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান, পরে আতিক মিয়ার লাশ
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, শ্রীমঙ্গল রেলওয়ে থানার এস আই হারুনুর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আতিক মিয়ার লাশ বর্তমানে শায়েস্তাগঞ্জে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হবে, আতিক মিয়া(১৮) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার
ছেলে, আতিক মিয়া বুধবার বিকেলে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে পারাবত টেইনের ছাদে উঠে বন্ধু বান্ধবকে সাথে নিয়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির।