বাহুবলে কাভার্ড ভ্যান ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ,আহত১০

প্রকাশিত: 5:36 PM, May 27, 2021

বাহুবলে কাভার্ড ভ্যান ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ,আহত১০

প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এনা পরিবহন ও সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালক সহ প্রায় ১০ জন আহত হয়েছে,ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৭মে বিকাল আড়াই টার দিকে।

 

এসময় প্রায় দেড় ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়,প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়,সিলেট থেকে চেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব,১৫-২০৫১ ঢাকা উদ্দেশ্য যাচ্ছিলো, এসময় ঢাকা থেকে চেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো উ, ১১-৪৬৭৫ দুটি গাড়ী ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় ১০ জন লোক আহত হয়,পরে খবর পেয়ে বাহুবল,নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে

 

একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, পরে সায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যা চলাচল স্বাভাবিক হয়।এঘটনায় দুই গাড়ীর চালক সহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউজ লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30