বাহুবলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত,২

প্রকাশিত: 4:01 PM, May 29, 2021

বাহুবলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত,২
প্রতিনিধি/বাহুবলঃঃ

বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।শনিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়।

 

নিহত দুই মোটরসাইকেল আরোহী বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানি মহল্লার আব্দুল জব্বারের প্রবাসী পুত্র আব্দুল মজিদ জমির (৩০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার পুত্র শাকিল মিয়া (২৫)।

 

এব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার সময় নিহতরা মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর -শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার ব্রীজের নিকট হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ জমির ও শাকিল মিয়া নিহত হয়। এসময় সিএনজি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নিহত প্রবাসী আব্দুল মজিদ জমিরের পারিবারিক সূত্রে জানা গেছে তিন মাস আগে বিয়ে করেছেন তিনি।

 

তারা আরও কয়েক বন্ধু বান্ধব মিলে কয়েকটি মোটর সাইকেল নিয়ে চা বাগানে ঘুরতে এসে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর খবরে বানিয়াচং উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া, নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিবারে চলছে শোকের মাতম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30