হবিগঞ্জের পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে বিদায় সবংর্ধনা

প্রকাশিত: 12:20 PM, May 31, 2021

হবিগঞ্জের পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে বিদায় সবংর্ধনা

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পৃুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পারভেজ আলম চৌধুরীর পদোন্নতি হওয়ায় নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে  রবিবার সন্ধ্যায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শন অপারেশন মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, ওসি তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ, উপজেলা সেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক উজ্জল সরদার, এস আই সামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, এস আই শিরিন আক্তার, এ এস আই জামাল মিয়া ও পলাশ বৈদ্য প্রমূখ।
এছাড়াও নবীগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী অথিতি পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশ পেশা একটি ঝুকিপূর্ন পেশা। এ পেশায় সব সময় সতর্কতার সাথে কাজ করতে হয়। পুলিশ জনগনের বন্ধু হিসাবে সর্বদা কাজ করে আসছে।
পুলিশকে সব সময় সমাজের ক্ষতিকর দালালদের কাছ থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অপরাধ প্রবনতা রোধ করা সম্ভব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30