প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে লাইফ ফাউন্ডেশনের কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস একটি মহামারি রোগ, যা একবার হলে তা কখনো সারানো যায় না। কিন্তু এই রোগ থেকে বাচঁতে হলে নিজে সচেতন হলেই, রোগ মুক্ত! কিছু বিষয়ে খেয়াল রাখলেই ডায়াবেটিস রোগ চিহ্নিত করা সম্ভব। ডায়াবেটিস ধরা পড়া মাত্রই তার নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া।
অতি শীঘ্রই নবীগঞ্জে একটি ডায়াবেটিস হাসপাতাল স্থাপন করার আশ্বস্থ্য দেন তিনি। সোমবার দুপুর ১টা ২০ মিনিটের সময় ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রুপ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা
পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহউর রহমান মিসবাহ, নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক আলহাাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি রাকিল হোসেন,
সিলেট ডায়বেটিস সমিতির কোষাধ্যক্ষ এম এ মান্নান নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি সদস্য উজ্জল সরদার সহ আরো অনকেই।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজী আব্দুল হামিদ নিকছন, ডা. নাজমূল হক চৌধুরী পলাশ। উক্ত অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অন- লাইন মিডিয়া সাংবাদিক, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনীতিব্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।