শ্রীলঙ্কায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট: স্পিকার

প্রকাশিত: 2:39 PM, July 15, 2022

শ্রীলঙ্কায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট: স্পিকার

আন্তর্জাতিক ডেস্কঃঃ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন। শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে স্পিকার আবেবর্ধনে বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত। তিনি লঙ্কান জনগণের উদ্দেশে আহ্বান জানান যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়। যাতে আইনপ্রণেতারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামীকাল শনিবার (১৬ জুলাই) লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে।

 

ডেইলি মিরর শ্রীলঙ্কা জানায়, বৃহস্পতিবার রাতে ইমেইলে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের পর আজ সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি ঘোষণা করেছেন পার্লামেন্টের স্পিকার।

ঘোষণায় তিনি বলেন, পার্লামেন্টে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সব দলের নেতা, রাষ্ট্রীয় কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতার অনুরোধ জানান তিনি।

 

বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি বিমানে করে সিঙ্গাপুরে যান গোটাবায়া রাজাপাকসে। এর আগে রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বুধবার (১৩ জুলাই) ভোরে মালদ্বীপে পাড়ি জমান গোটাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031