যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বার্তা পাঠাননি পুতিন….

প্রকাশিত: 7:37 PM, October 26, 2022

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মঙ্গলবার যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানান। কেউ কেউ ফোনেও কথা বলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিশ্ব নেতাদের মধ্যে সবার আগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন ঋষি সুনাক।

 

তবে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমালোচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঋষি সুনাকের সঙ্গে কথা বলা তো দূরে থাক কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি।

 

কেন পুতিন ঋষিকে শুভেচ্ছা জানাননি? এর কারণে ব্যাখ্যা করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি জানিয়েছেন, ঋষিকে পুতিন শুভেচ্ছা জানাননি কারণ যুক্তরাজ্যকে ‘বন্ধু নয়’ দেশ হিসেবে বিবেচনা করে রাশিয়া।

 

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, যুক্তরাজ্য বর্তমানে রাশিয়ার ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় রয়েছে। তাই কোনো শুভেচ্ছাবার্তার টেলিগ্রাম করা হয়নি।

 

এদিকে গত সেপ্টেম্বরে যখন বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব হারান তখন বিষয়টি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে লিজ ট্রাসের পতনের পর তার মুখ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি।

 

 

সূত্র: এএফপি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031