ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৭২

প্রকাশিত: 5:40 PM, October 29, 2022

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে এ প্রাণহানি ঘটে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ৯৫ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। স্থানীয় সময় শনিবার সকালে পূর্বাঞ্চলের কাতান্দুয়ানেস প্রদেশে ভূমিধস হয়েছে।

দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র বার্নার্দো রাফায়েলিটো আলেসান্দ্রো ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, মাগুইন্দানাও প্রদেশ এই ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; সেখানে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেছেন, সুলতান কুদারাতে দুজনের প্রাণ গেছে। আরও দুজন সাউথ কোতাবাতো এলাকায় মারা গেছে। অন্যজন ফিলিপাইনের ভিসায়াস অঞ্চলে প্রাণ হারিয়েছে। এছাড়া ৩৩ জন আহত ও ১৪ জন নিখোঁজ রয়েছে।

ফিলিপাইনের ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা গতকাল শুক্রবার জানিয়েছিলেন, দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোস্টগার্ড দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশে ফেরি পরিষেবা বন্ধ করেছে অনেক মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। ঝড়ের কারণে স্কুল এবং বাস চলাচল বন্ধ রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031