চীনে দাবানলে নিহত ১৯

প্রকাশিত: 1:08 PM, March 31, 2020

চীনে দাবানলে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনার প্রকোপ পুরোপুরি শেষ না হতেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে একটি বিশাল বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে । এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের বরাত দিয়ে মঙ্গলবার এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট।

 

জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, আগুন নেভাতে গিয়ে ১৮ জন দমকলবাহিনীর সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন । স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ধোয়ায় জিচ্যাং শহরের আকাশ পুরো ছেয়ে গেছে।

 

এ বিষয়ে একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে দমকলবাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকলবাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন। প্রায় ১২শ মানুষকে দাবানল থেকে উদ্ধার করা হয়েছে।

 

এদিকে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই উৎপত্তি হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের। যা এখন বিশ্বে মহমারী আকারে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে চীনে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭শ১৩ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮শ ১৪জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031