যে কারণে খালেদা জিয়া ও তারেক রহমানকে যুক্তরাজ্য বিএনপির কৃতজ্ঞতা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

যে কারণে খালেদা জিয়া ও তারেক রহমানকে যুক্তরাজ্য বিএনপির কৃতজ্ঞতা

আন্তজাতিক ডেস্ক ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বিএনপি নেতাদের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতায় ভাসছে যুক্তরাজ্য বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিককে সিলেট-৩, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে সুনামগঞ্জ-৩ এবং যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামানকে সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

 

 

এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘দলীয় নেতৃত্ব প্রবাসী নেতাদের যে মর্যাদা ও আস্থা দিয়েছেন, তা আমাদের নতুন উদ্দীপনা দিয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুক্তরাজ্য বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে তা অব্যাহত থাকবে।’

 

 

তারা আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের পথে যুক্তরাজ্য বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে।’

 

 

বিবৃতিতে প্রবাসী নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দলীয় সিদ্ধান্তে প্রবাসীদের ত্যাগ ও অবদানকে যে মূল্যায়ন করা হয়েছে, তা আমাদের সকলের জন্য প্রেরণার উৎস।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31