জাবি প্রক্টর অধ্যাপক রাশিদুলের পদত্যাগ, দায়িত্ব পেলেন অধ্যাপক জাকির

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

জাবি প্রক্টর অধ্যাপক রাশিদুলের পদত্যাগ, দায়িত্ব পেলেন অধ্যাপক জাকির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তার স্থলে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।‎‎এ ছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930