প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে জরুরি নির্দেশনা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য চারটি পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তবে অন্যান্য কমিটির মাধ্যমে নিষ্পত্তিযোগ্য আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে দাখিল করা হচ্ছে।

 

এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির কাছে আবেদন দাখিল করছেন, যা অনাকাঙ্ক্ষিত।

এ ছাড়া শিক্ষকরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করায় সরকারি কার্যক্রমে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় কমিটিগুলোকে নিজ নিজ এখতিয়ারাধীন আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

জাতীয় কমিটির এখতিয়ারাধীন আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। অন্যথায় এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না। বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31