সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটি প্রকাশ করেছে গানকুটির ইউটিউব চ্যানেল। যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া’ ‘মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, গানটি লিখেছেন তারেক আনন্দ। গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস।
দিতি সরকার বলেন, ‘আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি বটে। এ গানটি ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আনন্দ ভাই আমাকে একটি মৌলিক গান উপহার দিলেন। সত্যিই আমি অভিভূত। আশা করি, গানটি ভালো লাগবে সবার। এবং সাথে সাথে তাদেরও ধন্যবাদ জানাই।
তারেক আনন্দ বলেন, ‘এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিকভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে “মাতাল” গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো “প্রেমের মানুষ”। আশা করি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।
সজীব দাস বলেন, ‘গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর-সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা।’