এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে এই পরীক্ষা। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি পরীক্ষা পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে দুই মাস পেছাল পরীক্ষা।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন করেছে। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31