কামরানে স্মৃতিতে স্পেনে ভার্চুয়াল সভা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

কামরানে স্মৃতিতে স্পেনে ভার্চুয়াল সভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

শহর থেকে নগর হিসেবে সিলেটের যখন জন্ম হয় তখন থেকেই নগরপিতা পরিচয়টি বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সম্পৃক্ত। নগরবাসী এবং কামরান এখনও একটি অবিচ্ছেদ্য নাম। নামটির সাথে এখনো বিশেষণ হিসেবে যুক্ত হয় ‘সিলেটের মেয়র সাব’ ‘জনতার কামরান’ ইত্যাদি ইত্যাদি।

 

গেলো ১৫ জুন নগরবাসী প্রিয় এই অভিভাবক করোনাক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেটের মানুষ। জীবদ্দশায় তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। প্রিয় নেতার মৃত্যুর পর সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম ভরে উঠে শোক প্রকাশে। মিডিয়াগুলোতে স্মৃতিচারণ লেখাসহ প্রয়াতের বর্ণাঢ্য জীবনের কাহিনী নিয়েও প্রকাশিত হয় অনেক তথ্যবহুল লেখা। ভার্চুয়াল মাধ্যমে ও হচ্ছে আলোচনা ও শোক সভার।

 

তেমনি একটি ভার্চুয়াল স্মৃতিচারণ মূলক আলোচনা শনিবার (২০ জুন)লন্ডন ভিত্তিক অনলাইন টিভি চ্যনেল জালালাবাদ টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন গুড ইভেনিং স্পেনে ‘স্মৃতিতে অম্লান, জনতার কামরান’ অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল লাইভের কমেন্টে বাংলাদেশ, লন্ডন, কানাডা, আমেরিকা, ইতালি, ফ্রান্সসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হন কামরান ভক্তরা।

 

জালাবাদ টিভির সিও লেখক আনোয়ার শাহাজানের সম্পাদনায় ও সাংবাদিক কবির আল মাহমুদের সঞ্চালনায় জালালাবাদ টিভির ভার্চুয়াল স্টুডিওতে আলোচনায় অংশ নেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহমদ কামরানের রাজনৈতিক স্বজন মুশফিক জায়গীরদার, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও সিলেট জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা প্রেস মালিক সমিতির সভাপতি এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বদর উদ্দিন আহমদ কামরানের পারিবারিক স্বজন মেহেদী কাবুল এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং লেখক ও সংগঠক প্রণবকান্তি দেব।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031