আমিরাত নাগরিকদের চলাচলে সব নিষেধাজ্ঞা উঠলো

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

আমিরাত নাগরিকদের চলাচলে সব নিষেধাজ্ঞা উঠলো

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের চলাচলের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

 

গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাস : দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে। এই ঘোষণার মাধ্যমে সারা দিন ও রাতে অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক।

 

তবে অবশ্যই মুখোশ পরা ও সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতের অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930