আমেরিকায় নতুন ভাইরাসের হানা!

প্রকাশিত: 8:20 PM, January 31, 2020

আমেরিকায় নতুন ভাইরাসের হানা!

ডেস্ক রিপোর্ট :

 

গোটা বিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছে, তখন আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারাত্মক ভাইরাস। যুক্তরাষ্ট্রে কেবল এক মৌসুমে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮,২০০ জন। আক্রান্ত হয়েছে দেড় কোটি মানুষ।আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন কোনও মহামারী নয়। এটি ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস-ঘটিত একধরনের সংক্রামক সর্দিজ্বর।
যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জিক ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের তথ্যানুসারে, গত এক দশকের মধ্যে ২০১৯-২০২০ ফ্লু মৌসুমটি ছিল সবচেয়ে ভয়াবহ।

 

এই মৌসুমে ফ্লু সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এখন থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ফ্লু-তে আক্রান্ত কমপক্ষে ১২ হাজার মানুষের মৃত্যু হবে। ২০১৭-২০১৮ মৌসুমে ফ্লু সংক্রমণে ৬১ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও সাড়ে ৪ কোটি।টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের প্রধান মার্গট সেভয় বলেছেন, যদিও ফ্লু আমেরিকানদের জীবনে একটি ধারাবাহিক বিষয়। কিন্তু গুরুত্ব না দেওয়ায় দিন দিন এটি ভয়াবহ রূপ নিচ্ছে।

 

এলবিএন/৩১/আ/জ/১১-০৫

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30