৩য় ইব্রাহিমপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন

প্রকাশিত: 12:47 PM, January 22, 2020

৩য় ইব্রাহিমপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধিঃঃ
বালাগঞ্জের  ৩য় ইব্রাহিমপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ’র উদ্বোধন করা হয়েছে। ইব্রাহিমপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে বুধবার ক্রিকেট প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী  ইসলাম উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী প্রক্টর এডভোকেট লোকমান আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের সুজন, ফ্রান্স প্রবাসী ফয়জুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী আব্দুর রকিব, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আব্দুল খালিক প্রমুখ।

 

অনুষ্ঠানে ইব্রাহিমপুর ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাজুসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিরাজ মিয়া।

 

উদ্বোধনী ম্যাচে কিং রাইডার্সের মুখোমুখি হয় ইলেভেন স্টার। ম্যাচের ধারাভাষ্য দেন খালেদ আহমদ। আম্পায়ার ছিলেন জুনেদ আহমদ ও ইকবাল হোসেন। এ লিগের স্পন্সর করেছে এলএস ফুড।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30