রাশিয়ার ভ্যাকসিনের প্রস্তাব ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

রাশিয়ার ভ্যাকসিনের প্রস্তাব ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, রাশিয়ার ভ্যাকসিন তারা ছুঁয়েও দেখবেন না। শুক্রবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএন দাবি করেছে, রুশ প্রশাসন করোনায় আক্রান্ত আমেরিকানদের দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল তারা।কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে। খবর সিএনএন ও আনাদোলুর।

 

শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে রাখেনি। তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই।রুশ প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার ওই মার্কিন সংবাদ সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে রাশিয়ার প্রতি সব সময়ই একটা অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন, পরীক্ষা পদ্ধতি, চিকিৎসা- কিছুই গ্রহণ করবে না আমেরিকা।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান, রাশিয়ার নতুন ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে। কিন্তু আমেরিকার যে সম্ভাব্য ভ্যাকসিন, তা আরও উচ্চমানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোর গতিতে চলছে।তারা সেই ভ্যাকসিনের অপেক্ষায়ই আছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অবশ্য বেশ আক্রমণাত্মক সুরে বলেন, আমেরিকার কাছে রুশ ভ্যাকসিন হলো অর্ধেক রান্না করা খাবার। আমেরিকার তা নিয়ে কোনও আগ্রহ নেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930